• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাজশাহী নগরীতে অবরোধে যান চলাচল করলেও ছাড়েনি দূরপাল্লার বাস

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: দেশব্যাপী বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর দ্বিতীয় দফার অবরোধের সোমবার (৬ নভেম্বর) নগরীতে যান চলাচল ছিল স্বাভাবিক। অবরোধের দ্বিতীয় দিন ছিল আজ। এদিন সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি।
সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে নগরীর তালাইমারী, ভদ্রা, শিরোইল, স্টেশন, রেলগেট, বর্ণালী ও সাহেববাজার ঘুরে ঘুরে দেখা গেছে, অবরোধের প্রথম দিনের চেয়ে আজ দ্বিতীয় বেশি গাড়ি চলাচল করছে। সেই সাথে বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলও। এদিন সকাল থেকে বিভিন্ন দোকানপাটও খোলা হয়েছে।
এছাড়া বিভিন্ন সড়কে দেখা মিলেছে লোকাল বাস, হিউম্যান হলার, সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেটকারের। তবে রোববারের মতো দূরপাল্লার বাস চলাচল করেনি। মহাসড়কে লোকাল বাস চলাচল করতে দেখা গেছে।
এদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সাহেববাজার, তালাইমারী, নওদাপাড়া, ভদ্রা, রেলগেট ও স্টেশনে গাড়িতে করে পুলিশ ও র‌্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে। সে সাথে বিজিবি ও আনসার সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।
নগরীর ভদ্রা ও রেলগেট থেকে বিভিন্ন রুটের বাস ছাড়তে দেখা গেছে। পাবনা থেকে রাজশাহীতে আসা বাসের চালক রহমত উল্লাহ বলেন, মহাসড়কে গাড়ি পুড়িয়ে দেয়ার ভয় থাকে। সেই ভয় উপেক্ষা করে বাস নিয়ে আসতে হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী থাকায় ভয় কম লেগেছে।
একতা ট্রান্সপোর্টের কাউন্টার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, এর আগের অবরোধে নিরাপত্তার কারণে গাড়ি বন্ধ রাখা হয়েছিল। এই অবরোধেও তাই। রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি না আসলে বিকেল থেকে বাস ছাড়া হবে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রæপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, সোমবার সকালে থেকে বাস চলাচল স্বাভাবিক আছে। বিভিন্ন জায়গার বাস ছেড়ে যাচ্ছে। তবে অনেক কম ছাড়ছে। অবরোধ না দিলে মালিকরা স্বাভাবিক দিনের মতো গাড়ি চালানো শুরু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category