• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী নগরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুত্ব আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পবার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।

আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মতিউর রহমান (৪০) তার স্ত্রী সীমা (৩০) সীমার বাবা মন্টু (৬০), মন্টুর বোন রাসনা (৭০) সজিব (১৫), সজিব (৩৩), সুফিয়ান (৬) ও মাইক্রোচালক রুবেল।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল বাশার। তিনি জানান, আর রাজশাহী থেকে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল।

আর চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে হরিপুর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়।

তিনি আরও জানান, দূর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রীরা গুরুত্বর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রামেক হাসতালে নিয়ে সেখানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category