• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী নগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

দিনকাল বিডি / ২০৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী রাজশাহী: বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সাহেব বাজার মৌচাক ও রাজশাহী মিষ্টি বাড়ি প্রতিষ্ঠানের ঘি ও ফার্মেন্টেড মিল্ক পণ্যের বিএসটিআই লাইসেন্স থাকায় ধন্যবাদ জ্ঞাপন করে বিজ্ঞ আদালত। বিভিন্ন খেজুর ও আখের গুড়ের পাটালি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওজন যন্ত্র যাচাইকালে পরিমাপে সঠিক পাওয়া গিয়েছে। এছাড়া একই অভিযানে নগরীর অলকার মোড় লক্ষী পেষ্ট্রি হাউস, প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত কেক (স্পঞ্জ) পণ্যের সনদ ব্যতিত বিক্রয় ও বিতরণ করায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category