মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে মিজানুর রহমান (২৮), নামের তিন মাসের কারাদÐপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিজানুর রহমান, সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামে মৃত কোরবান আলীর ছেলে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় সিআর মামলায় তিন মাসের করাদÐপ্রাপ্ত সাজা গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। অবশেষে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।