মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে পৃথক
অভিযানে তিনজন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে
থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার
করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া
গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৭),
কাটাখালী থানার মাসকাটাদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত সাদেক
কসাইয়ের ছেলে মোঃ তারেক (৩২) ও মোঃ উজ্জল আলী (২৮)।
শনিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের
মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি বলেন, মঙ্গলবার মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম
হেরোইন ও ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তিনজন চিহ্নিত
মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে রফিকুল ইসলামের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায়
৯টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার
সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।