• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রলীগ নেতা শাহীন আলী-সহ গ্রেফতার ১২

দিনকাল বিডি / ৯৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রলীগ নেতা শাহীন ও আ’লীগ কর্মী আলভী-সহ বিভিন্ন অপরাধের ১২ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা (পুলিশ ডিবি)।

গত ২৪ ঘন্টায় তাদের রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: আওয়ামীলীগ কর্মী হাদিউন্নবী চৌধুরী আলভী (২৬), সে মহানগরীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় মৃত হুমায়ুন্নবী চৌধুরীর ছেলে ও সিটি কলেজের ছাত্রলীগ নেতা মোঃ শাহীন আলী (২৪), সে বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মোঃ সাবের আলীর ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২জন, মাদক মামলায় ৪জন ও অন্যান্য অপরাধে ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার সকালে গ্রেফতার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category