মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোঃ শরিফুল ইসলাম (৩৩) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (৯ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ শরিফুল ইসলাম (৩৩), সে মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান (পশ্চিমপাড়া), এলাকার মোঃ আতাউর রহমানের ছেলে।
বুধবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত পলাতক আসামী মোঃ শরিফুল ইসলাম বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। সে চেক জালিয়াতি মামলায় বিজ্ঞ আদালতকর্তৃক ৫ হাজার টাকা অর্থদন্ড-সহ ২বছরের সশ্রম কারদন্ডপ্রাপ্ত আসামী। সাজা ঘোষনার পর থেকেই গ্রেফতার এড়াতে সে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলো। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় এবং বুধবার সকালে রাজপাড়া থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।