• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা

দিনকাল বিডি ২৪ / ১৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ফারুক হোসেন, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের পিপরুল খাঁনপাড়া গ্রামের মো. সেলিমের বসতবাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পুলিশের তথ্যমতে, বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিট থেকে বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটের মধ্যে যেকোনো সময় চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সেলিম (৬০), পিতা মৃত গনি খাঁন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে রাতে বাড়িতে এশার নামাজ আদায় করে ঘরের দরজা না দিয়েই খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে ঘরের ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির বিষয়টি বুঝতে পারেন।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, চোরেরা বাড়ির টিউবওয়েলের পাশে থাকা আমগাছ বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।

এ বিষয়ে নলডাঙ্গা থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category