• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাণীনগরে এক কেজি গাঁজাসহ ৭ মাদক মামলার আসামি আটক

দিনকাল বিডি / ২১৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ৭ মাদক মামলার আসামি আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু (৪৮) নামে এক কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বিশঘড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু বিশঘড়িয়া গ্রামের মৃত সামাদ প্রামাণিকের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিজ বাড়িতে খাটো বাবু মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী খাটো বাবুকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে গোয়াল ঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, রাতেই খাটো বাবুর বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। তার বিরুদ্ধে আগের ৭টি মাদক মামলা এবং এই মামলাসহ মোট ৮টি মাদক মামলা রয়েছে। রবিবার দুপুরে আটক খাটো বাবুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category