• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাণীনগরে নৌকা থেকে পানিতে পড়ে বৃদ্ধের মৃতু

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে
নৌকা যোগে বাড়ী ফেরার পথে বিলের পানিতে পড়ে আব্দুল হোসেন
(৬৫) নামে একবৃদ্ধ মারা গেছেন। রবিবার বেলা ১১টায় নৌকা থেকে
পড়ে বিলের পানিতে নিখোঁজ হলে দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন
মরদেহ উদ্ধার করে। আব্দুল হোসেন উপজেলার দাউদপুর বেলোবাড়ী গ্রামের
মৃত ইব্রাহিম আলীর ছেলে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল ওই পরিবারের বরাত
দিয়ে জানান, রবিবার বেলা ১১টার দিকে আব্দুল হোসেন তার স্ত্রীকে
সাথে নিয়ে বেলোবাড়ী বিলে নৌকা যোগে গরুর ঘাস কাটতে যান।
এর পর ঘাস কাটা শেষে বাড়ী ফেরার পথে মাথা ঘুরে নৌকা থেকে বিলের
পানিতে পরে যায়। এসময় তার স্ত্রী লোকজনকে ডাকতে থাকলে স্থানীয়
লোকজন ছুটে গিয়ে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের
ডুবুরি দল এসে স্থানীয়দের সাথে যোগ দেয়। ঘটনার প্রায় দুই ঘন্টা
পর বিলের পানির মধ্য থেকে আব্দুল হোসেনকে উদ্ধার করে রাণীনগর
হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল
হোসেনকে মৃতু ঘোষনা করেন। এঘটনায় থানায় একটি ইউডি মামলা
দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category