• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাণীনগরে পৃথক অভিযানে মাদক কারবারী-জুয়ারীসহ ৭জন আটক

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ মে, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে থানাপুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে ৫০পিচ ইয়াবাসহ আছমা বেওয়া (৬২)নামে এক মাদক ব্যবসায়ী নারী এবং তাসের মাধ্যমে জুয়া খেলার সময় আরো ৬জন জুয়ারীকে আটক করেছে।

সোমবার সকালে ও রোববার গভীর রাতে তাদেরকে আকট করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন রোববার গভীর রাতে উপজেলা সদরে রেল লাইনের পাশে একটি দোকানে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই দোকান ঘর থেকে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মোহাব্বত আলীর ছেলে নয়ন আলী (২০),আহাদ আলীর ছেলে শাওন হাসান (২০),মান্নান মন্ডলের ছেলে তারেক মন্ডল(২১),আফাল প্রামানিকের ছেলে মোহন প্রামানিক (২২) ও দুলাল হোসেনের ছেলে নিশাদ (২৪) ও একজন কিশোরসহ ছয় জনকে আটক করা হয়।আটককালে তাদের নিকট থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরংঞ্জমাদী উদ্ধার করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম সোমবার সকালে উপজেলার চককুতুব(পাক এনায়েতপুর) গ্রামে অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ী থেকে আছমা বেওয়াকে আটক করে। আটক আছমা ওই গ্রামের গহের আলীর স্ত্রী। এঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category