• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

দিনকাল বিডি ২৪ / ২০ Time View
প্রকাশঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের দায়ে আব্দুল্লাহ আল সাদিক নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আটককৃত সাদিক উপজেলার ঘোষগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মোঃ এজলুল কবিরের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি এলাকার উঠতি বয়সী তরুণদের মাদক সেবনে প্ররোচিত ও সম্পৃক্ত করার অভিযোগও রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) দুপুর ৩টা ২০ মিনিটের দিকে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সাদিককে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

ঘোষগ্রাম এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে মাদকের কারণে উঠতি বয়সী তরুণদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে চলে যেতে পারে।

এলাকাবাসীর প্রত্যাশা, নিয়মিত অভিযান ও জনসচেতনতার মাধ্যমে রাণীনগরকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিন বলেন, মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনকে গোপন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category