• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

রাণীনগরে রিজিনা হত্যা মামলায় দুইজন গ্রেফতার

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

রাণীনগর (নওগঁা) প্রতিনিধি : নওগঁার রাণীনগরে রিজিনা (৪০) হত্যা মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। রিজিনা রাণীনগর উপজেলার ঘোষগ্রাম উত্তর সাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীনের মেয়ে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রিজিনা আক্তার কে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামীরা ঢাকার সাভারে আত্মগোপনে রয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোষগ্রাম উত্তর সাহাপাড়া গ্রামের সখিন উদ্দীনের ছেলে ইন্তাজ আলী (৫০) ও আরিফ হোসেনের স্ত্রী সম্পা আক্তার (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

উল্লেখ্য,চলতি বছরের ২৭আগষ্ট সন্ধায় বাড়ীর পাশের্ব জলাশয় থেকে কঁচুরিপানা কাটা নিয়ে ইন্তাজসহ পরিবারের লোকজনের সাথে দ্বন্দ্ব হয় রিজিনার। এসময় রিজিনাকে পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে চিকি’সাধীন অবস্থায় থাকার পর বাড়ীতে আসলে তিন দিনের মাথায় গত ৭সেপ্টেম্বর সকালে মারা যায় রিজিনা। এঘটনায় রিজিনার বোন শিউলি বিবি বাদী হয়ে সাতজনকে আসামী করে রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category