• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাণীনগরে রেলওয়ের দোকানঘরের খাজনা কমানোর দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬

​রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ ​নওগাঁর রাণীনগরে রেলস্টেশন এলাকায় রেলওয়ের লিজকৃত দোকানঘরের খাজনা কমানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশনের প্রধান প্রবেশদ্বারে রাণীনগর রেল দোকান মালিক সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় শতাধিক দোকানদার অংশ নেন।

​
​সমাবেশে বক্তারা জানান,অতীতে রেলের লিজকৃত দোকানগুলোর প্রতি স্কয়ার ফিটের খাজনা ছিল ১২ টাকা। পরবর্তীতে তা বাড়িয়ে ১৫ টাকা করা হয় এবং বর্তমানে তা একলাফে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

​বক্তারা তাঁদের উদ্বেগের কথা জানিয়ে বলেন:
​বর্তমান ব্যবসায়িক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং স্থানীয় অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই দ্বিগুণ খাজনা বৃদ্ধি দরিদ্র ও অসহায় দোকান মালিকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।

​ ব্যবসায়ীরা সবসময় নিয়মিত খাজনা পরিশোধ করে সরকারের রাজস্ব খাতে অবদান রেখে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চান।

​রেল স্টেশনের লিজকৃত দোকানগুলোর খাজনার হার দ্রুত পুনর্বিবেচনা করে সহনীয় ও যৌক্তিক পর্যায়ে নির্ধারণের জোড় দাবি জানান তাঁরা। অন্যথায়, আগামীতে আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সমিতি নেতৃবৃন্দ।

​প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘বিগ বাজার’ মার্কেটের স্বত্বাধিকারী মোখলেছুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মুকুল মিনা খালেকুজ্জামান রায়হান,আবু নাসের টনি এবং ঝন্টুসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category