রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের সপ্তাহে বুধবার কলেজ হাটের রাস্তা, টিনশেড সহ অবৈধ দখলদারদের উচ্ছেদে (১৩ নভেম্বর) রবিবার স্থানীয় সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ডিগ্রি কলেজের প্রধান ফটকে মানববন্ধনে বক্তব্য রাখেন, মটর শ্রমিক ইউনিয়ন রাজ-৮৮ সভাপতি শামসুল হক, সম্পাদক আঃ মান্নান, দোকান কর্মচারী সভাপতি প্রদিপ সাহা, বিদ্যুৎ নির্মান সভাপতি রমজান আলী। রবিউল ইসলামের স ালনায় আরো বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মাজাহারুল ইসলাম বকুল, ট্রাকও ট্যাংকলরি সদস্য ইশা, রাজ-৮৮ সদস্য জামিরুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের প্রচারও প্রকাশনা সম্পাদক শামীম হোসেন প্রমুখ। বক্তারা হাটের সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জানজটমুক্ত ডিজিটাল হাট স্থাপনের জন্য পৌর মেয়রের কাছে স্বারক প্রদান কার হয়।