• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন, বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন, পুরস্কার দিলেন ইউএনও-অতিথিরা রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত আয়োজনে শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ নাটোরের সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের শেরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ী আলাদীপুর ইউনিয়নে দায়িত্ব গ্রহণ করলেন। প্যানেল চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন।। নওগাঁর আত্রাইয়ে নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান-এর যোগদান রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা আদায় রাণীনগরে ধানের বাজারে ধস: দিশেহারা কৃষক, দুষছেন বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটকে

রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা আদায়

দিনকাল বিডি ২৪ / ৫০ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মে, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

​নওগাঁর রানীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। আজ সোমবার (৪ মে) উপজেলার চকাদিন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিস ফারজানা সুলতানা-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।
​অভিযান চলাকালে দেখা যায়, উপজেলার চকাদিন এলাকায় অবস্থিত মেসার্স দ্বীপ ব্রিকস কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে। আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয় এবং তাৎক্ষণিকভাবে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।​
​উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন।পরিবেশ সুরক্ষায় এবং বায়ু দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস ফারজানা সুলতানা বলেন,
​”পরিবেশ দূষণকারী ও লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কোনো স্থান নেই। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে অবৈধভাবে ভাটা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান ও আইনি পদক্ষেপ নিয়মিতভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category