• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাবি ক্যাম্পাসে আড্ডা দেওয়ার সময় ২৭ বহিরাগত আটক

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির এক অভিযানে ২৭জন বহিরাগতকে আটক করা হয়েছে।
সোমবার স্কুল-কলেজ চলাকালীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পোশাক পরে ক্যাম্পাসে আড্ডা, মাদক ও বিভিন্ন অসামাজিক কাজে সম্পৃক্তের অভিযোগে তাদের আটক করা হয়।
প্রক্টর দপ্তর সূত্র জানায়, সোমবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বধ্যভ‚মি ও ইবলিশ চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে ২৭ জন বহিরাগতকে আটক করা হয়। তারা সবাই নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। পরে প্রক্টর দপ্তরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নগরীর মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ইতোপূর্বে ক্যাম্পাসে সব শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে এবং এ বিষয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
আইডি কার্ড ব্যতীত ক্যাম্পাসে কেউ যাতে চলাফেরা না করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবারের অভিযান পরিচালনার সময় বিশ্ববিদ্যালয়ের বধ্যভ‚মিসহ বিভিন্ন জায়গায় স্কুল-কলেজ চলাকালীন স্কুলের ড্রেস পরে এসে বসে আড্ডা দিতে এবং সময় কাটাতে দেখা যায়। তাই তাদের প্রক্টরের দপ্তরে ধরে এনে পুলিশে সোপর্দ করা হয়েছে।
জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, ইতোমধ্যে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে যাতে তারা এলোমেলোভাবে ঘোরাফেরা না করে সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত প্রায় ৪বছর যাবত রহিরাগত একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সিন্ডিকেট অবস্থান করছে রাবি অভ্যান্তরে। এ ব্যপারে রাসিক ২৮নং কাউন্সিলর-সহ স্থানীয়দের গণস্বাক্ষর সম্মেলিত একটি অভিযোগ রাবি ভিসি বরাবর জমা দেয়া হয়। তাদের বের করে দেয়ার কথা বলেন ভিসি মহাদয়। কিন্তু এই চক্রটি রাবি কাজলা গেইট সংলগ্ন সিয়ামুন চাইনিজ রেষ্টুরেন্টের নিচের একটি ঘরে এখনও অবস্থান করছে। অজ্ঞাত কারনে এই চক্রটির বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category