• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

রামপালে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যাবস্হাপক ও মাঠকর্মীর বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার বেলা ১১ টায় (২৮ মে) প্রেসক্লাব রামপাল এ ভুক্তভোগী গ্রাহকরা এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সস্মেলনে লিখিত অভিযোগে জানা গেছে, গ্রামীণ ব্যাংক রামপাল শাখার সাবেক ব্যাবস্হাপক মো. মোস্তাফিজুর রহমান ও মাঠ কর্মী তামজিদ মোল্লা গত ৭/৮ মাস পূর্বে পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামের গ্রাহক আকলিমা বেগম, দুলালী বেগম, মুনজিরা বেগম, আন্জুয়ারা বেগম ও সুফিয়া বেগমের নামে বিভিন্ন সময়ে বিপুল পরিমান টাকা উত্তোলন করে তা আত্মসাত করেছেন। লিখিত অভিযোগে তারা আরও জানান, এ ঘটনায় সাবেক মাঠ কর্মী তামজিদ মোল্লা কে সহযোগীতা করেছেন সাবেক শাখা ব্যাবস্হাপক মোস্তাফিজুর রহমান। নতুন ব্যাবস্হাপক রফিকু্ল ইসলাম দায়িত্ব নেওয়ার পরে ঋণ গ্রহিতাদের কাছে কিস্তির টাকার জন্য ৭/৮ মাস পরে গিয়ে চাপ প্রয়োগ করেন। এ সময় ভুক্তভোগী গ্রাহকগণ দাবী করেন তারা পূর্বের ঋণ পরিশোধ করেছেন। কিন্তু নতুন করে তো কোন ঋণ নেননি। এর পরেও কি করে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ উত্তোলন করা হলো সেটি তারা বুঝতে পারছেন না। তারা আরো দাবী করেন, নতুন পাশ বহি তৈরী করে ছবি ও স্বাক্ষর ছাড়া ওই বিপুল পরিমান টাকা উত্তোলন করেছেন। নতুন পাশ বহিতে আবার কিস্তির টাকা আদায়ও দেখিয়েছেন। এছাড়াও নতুন ব্যাবস্হাপক রফিকু্ল ইসলাম তাদের কাছ থেকে সাদা কাগজে স্বক্ষর নিয়েছেন। আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকার্শন করাসহ প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন।

এ বিষয়ে সাবেক শাখা ব্যাবস্হাপক মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে জানান, আমার সময়ে কোন অনিয়ম হযনি। নতুন শাথা ব্যাবস্হাপক রফিকু্ল ইসলামের দৃষ্টি আকার্শন করা হলে তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পরে কোন অনিয়ম হয়নি। অভিযুক্ত তামজিদের বিরুদ্ধে রামপাল থানায় একটি জিডি করা হয়েছে। কেন্দ্রীয় অডিট করানো হয়েছে। তার বিরুদ্ধে কোন অনিয়ম ও টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্হা গ্রহন করা হবে। সংবাদ সম্মেলন কালে ভুক্তভোগী পাচঁ গ্রাহক উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category