লালপুর প্রতিনিধি( নাটোর)
নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী কালীপুজা উপলক্ষে শ্রী শ্রী কালীমাতা মন্দির পরিদর্শন
করেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব মোঃ ইসাহাক আলী। ২৯শে অক্টোবর (শনিবার) সন্ধ্যায় কালীপূজার উপলক্ষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে পূজা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তিনি বলেন সরকারি প্রতিটি উৎসবের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা করার জন্য পুলিশ,জনপ্রতিনিধিদের নির্দেশ প্রদান করেছেন। সে মোতাবেক লালপুর বুধপাড়া প্রতি বছরের ন্যায় ঐতিহাসিক কালীপূজার মেলা উৎসবকে সবধরনের সহযোগিতা করা হচ্ছে। লালপুরের বুধপাড়া কালিপূজা দেখার জন্য দেশবিদেশ থেকে ভক্তরা দেখতে আসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ মতিয়ার রহমান( মতি),লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ আরো অনেকে।