স্টাফ রিপোর্টার-মোহাম্মদ ওসামা
গাজীপুরের শ্রীপুরের মাওনা উচ্চ বিদ্যালয় মাঠে প্রত্যয় ছাত্র ও সমাজ কল্যাণ সংঘের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, বিএনপি’র কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, গফরগাঁও জি পি ব্রাদার্স বনাম ফুলবাড়িয়া ফুটবল একাডেমি। ১৬ টি টিমের সমস্বয়ে গঠিত এ টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় ফুলবাড়িয়া ফুটবল একাডেমি গফরগাঁও জিপি ব্রাদার্স কে ১-০ গোলে হাড়িয়েছে।
খেলায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,আবুল হোসেন প্রধান, গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সরকার, আবু তাহের প্রধান, রাশেদুল ইসলাম নয়ন, সোয়ানুর রহমান সোহান, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।