এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
স্বাধীনতা যুদ্ধের অগ্রবীর সেনানী, দেশ-গনতন্ত্র, স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের যান-মাল রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশে সেনাবাহিনীর সাবেক প্রধান, স্বাধীন বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবত্বা, আধুনিক বাংলাদেশের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩ তম:
শাহাদাত বার্ষিকী পালন কল্পে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি/সম্পাদক ও আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক (১ নং), মোঃ নুরুল আমিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বীরত্বপূর্ণ ভূমিকা চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবেন।
তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীনরা শহীদ জিয়াউর রহমানের নাম-নিশানা যতো-ই মুছে ফেলার অশুভ চক্রান্ত চালাচ্ছে ততো-ই শহীদ জিয়া’র নাম-নিশানা দেশের মানচিত্রে ও মানুষের অন্তরের গভীরে গ্রথিত হয়ে যাচ্ছে। সুতরাং, শহীদ জিয়া’র নাম-নিশানা মুছে ফেলার সকল ষড়যন্ত্র ও অশুভ চক্রান্ত ততো-ই ধূলিসাৎ হয়ে যাবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক রাষ্ট্রদূত এবং বর্তমান দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল’র সদস্য গোলাম আকবর খোন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলার নের্তৃবৃন্দ ও বক্তব্য রাখেন।