• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামপুরে ঝর্ণা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ম্যানেজার মিজানের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা নাটোরে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস’২০২৬ শিবপুর বাজারের আধুনিক ভবনে রাকাব হাজীনগর শাখা স্থানান্তর কুষ্টিয়ায় নির্মাণাধীন ড্রেনে ডুবে শিশুর মৃত্যু রাণীনগরে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন রাণীনগরে রাস্তা নির্মাণে বাধা: চরম ভোগান্তিতে কয়েকশ পরিবার আড়ানী রেলওয়ের স্টেসন এলাকায় সংস্কার কাজে কেউ বাধা দেয়নি কিংবা এমপি চাঁদ কাজটি বন্ধ করে দেননি পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার

শিবপুর বাজারের আধুনিক ভবনে রাকাব হাজীনগর শাখা স্থানান্তর

দিনকাল বিডি ২৪ / ৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বাজারে আধুনিক ও সুপরিসর নতুন ভবনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) হাজীনগর শাখার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১০ মে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এই শাখা স্থানান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শাখা ব্যবস্থাপক মো. নাজিব মাহফুজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নওগাঁ জোনাল কার্যালয়ের জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জোনাল নিরীক্ষা কর্মকর্তা (সমব্য) মো. জাহাঙ্গীর আলম এবং জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক চিত্তরঞ্জন বসাক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাকাব মহাদেবপুর শাখার ব্যবস্থাপক মো. ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান, পোরশা শাখার ব্যবস্থাপক মো. শফিকুর রহমান এবং জনতা ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন এনজিও’র এরিয়া ও ব্রাঞ্চ ম্যানেজারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, “গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই শাখাটি সুপরিসর ভবনে স্থানান্তর করা হয়েছে। কৃষি ও কৃষকের ব্যাংক হিসেবে রাকাব সবসময় মানসম্মত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” উদ্বোধন শেষে তিনি স্থানীয় সুধীজনের সাথে শাখার আমানত বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে মতবিনিময় করেন।
সরেজমিনে দেখা যায়, নতুন শাখাটি অত্যন্ত আধুনিক ও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে, যা গ্রাহকদের নজর কেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এই শাখার আমানত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং খেলাপি ও পুনঃতফসিলকৃত ঋণের পরিমাণ কমেছে, যা ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
উল্লেখ্য, ইতিপূর্বে শাখাটি শিবপুর বাজারের একটি পুরাতন ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এখন থেকে একই এলাকার নতুন এই ঠিকানায় গ্রাহকরা সকল ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা পাবেন। অনুষ্ঠান শেষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category