• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেরপুরের গড়গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ২৪০ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীর গড়গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম, স্বেচ্ছাচারিতা, বিদ্যালয়ে অনুপস্থিতি ও পাঠদানে অনিহার অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির শিক্ষকরা সময় মত বিদ্যালয়ে আসা যাওয়া না করায় বিদ্যালয় বিমুখ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। ফলে দিন দিন কমেই চলেছে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫ম শ্রেণিতে ৩ জন, ৩য় শ্রেণিতে ২ জন শিক্ষার্থী ক্লাসরুমে রয়েছে। ছয়জন শিক্ষকের মধ্যে শিক্ষক শামছুন্নাহার, ঝর্ণা আক্তার বিদ্যালয়ের অফিস কক্ষে বসে আছেন। সাংবাদিকের উপস্থিতি দেখে তড়িঘড়ি করে অফিস কক্ষ থেকে বেরিয়ে আসেন তাঁরা। শিক্ষক শামছুন্নাহার জানান বিদ্যালয়ে ৬ জন শিক্ষক রয়েছেন, আজ ২ জন বিদ্যালয়ে আছি।

প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রশিক্ষণে, শিক্ষক রুমা আক্তার মিটিং এ আছেন। শিক্ষক তাসলিমা আক্তার আজ বিদ্যালয়ে আসেননি, শিক্ষক খোরশেদা কিছুদিনের মধ্যেই অবসরে যাবেন তাই বিদ্যালয়ে আসেন না। বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজ বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম।

অন্যান্য দিন বেশি থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, নাম মাত্র পড়াশোনা হয় এই বিদ্যালয়টিতে। প্রতিদিন সকাল ১০-১১টায় বিদ্যালয়টি খোলা হয় ২-৩টার মধ্যেই বন্ধ করা হয়। প্রায়ই সময়ে অনেক শিক্ষক অনুপস্থিত থাকেন। আমরা কিছু বললে আমাদের সাথে খারাপ আচরণ করে। পড়াশোনা না হওয়ায় এলাকার অভিভাবকরা এ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করেন না।

তাই বিদ্যালয়ে ছাত্রছাত্রী কম। এ বিষয়ে সহকারী শিক্ষা অফিসার (এটিও) মো. গোলাম মোস্তুফা বলেন, বিদ্যালয়টির একজন শিক্ষক প্রশিক্ষণে, একজন মিটিং এ আছেন, বাকী দুই জন শিক্ষক কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত আছেন বলে শুনেছি। যারা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category