• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

শেরপুরের ঝিনাইগাতীতে খেলার মাঠে ষ্কুল না করার দাবীতে মানববন্ধন

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে খেলার মাঠে স্কুল না করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন রৌশনারা খাতুন রুমি। মনববন্ধনে বক্তব্য রাখেন, শাহরিয়ার আহম্মেদ শিফাদ, ফুরকান আলী,মিনহাজ, আবু রায়হান, বায়োলজিৎ হাসান, রনি, নাজমুল, আজিজুর রহমান, নুরুল ইসলাম, হেকমত আলী, মনির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা ঐতিহ্যবাহী খেলার মাঠে প্রশাসনের পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ হাতে নেয়। বক্তারা বলেন উক্ত মাঠে বিদ্যালয় ভবন নির্মাণ নির্মাণ করা হলে এলাকায় খেলা ধুলা বন্ধ হয়ে যাবে। দেশ স্বাধীনের পূর্বে থেকে এলাকার ক্রীড়াবিদরা এ মাঠে খেলা ধুলো করে আসছিল।

মাঠের জায়গাটি বন বিভাগের জায়গা ছিল। হঠাৎ করে সকলের অজান্তে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয় ভবন নির্মাণ কাজ হাতে নেয়। এতে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ক্রীড়াবিদসহ সচেতন মহল খেলার মাঠে স্কুল ভবন নির্মাণের বিরুদ্ধে ফুসে উঠতে শুরু করে। আর এর অংশ হিসাবে খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ না করার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার ২ শতাধিক লোকজনের সমাগম ঘটে। মানববন্ধন শেষে খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ না করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবর পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ বলেন মানববন্ধনে নেতৃত্বদানকারি, উপজেলা ভুমি কর্মকর্তা ও বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category