• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
বর্ষা মৌসুম শুরু হলে সামান্য বৃষ্টিপাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি সড়কে হাঁটু পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরে বৃষ্টিপাত বন্ধ হলে এ পানি কমতে সময় লাগে প্রায় এক ঘন্টা। এতে ধান ক্রেতা-বিক্রেতা পড়ে চরম বিপাকে।

এ দুর্ভোগে লাঘবে বাজারের ধানহাটি মোড় হতে সজীব মিয়ার দোকান পর্যন্ত হেরিং বোন বন্ড রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়। শনিবার (২৫মে) দুপুরে উপজেলার ধানহাটি মোড়ে এ রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম। উপজেলার ইজারাকৃত ও খাস আদায়কৃত সমূহের ইজারালব্ধ আয়ের অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category