• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুরের শ্রীবরদীতে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৭৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধিঃ

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে ঘোড় দৌড় প্রতিযোগিতা। ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজার হাজার দর্শকের। পরিণত হয় মহা মিলন মেলায়।
বৃহস্পতিবার বিকালে পৌর শহরের জালকাটা ষাইট কাকড়া এলাকাবাসীর আয়োজনে ধান ক্ষেতের ফাঁকা মাঠে এই ঘোড় দৌড় প্রতিযোতিা অনুষ্ঠিত হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়
শেরপুর ও জামালপুর জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক ঘোড়া।
ঘোড় দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন সাংবাদিক মাসুদ হাসান বাদল। তিনি বলেন, ‘গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে আয়োজন করা হয় ঘোড় দৌড়। এর ধারাবাহিকতা বজায় রাখতে আগামিতেও ঘোড় দৌড় প্রতিযোগিতা হবে।
ঘোড় দৌড় প্রতিযোগিতার পরিচালক পৌর সভার কাউন্সিলর রাকিবুল ইসলাম রাসেল বলেন, সব খেলাই জনপ্রিয়। তবে গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এমন আয়োজন করা হয়েছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান’। পাঁচটি রাউন্ডে খেলায় তিনজন করে বিজয়ী হয়। তবে দাপটে ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেওয়ানগঞ্জ থেকে আসা ঘোড়ার সোয়ার কিশোর রাজু আহমেদ ও দ্বিতীয় নজরুল ইসলাম। পরে সকল বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ফ্রীজ, টেলিভিশন, মোবাইল ফোন ও ক্রেষ্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। গোলাম মোস্তাফার সভাপতিত্বে
ঘোড় দৌড় প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ইয়াকুব, ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো, আব্দুর রউফ মিয়া, ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে প্রতিবছরই আয়োজনের আহবান জানান দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category