• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরের শ্রীবরদীতে হত্যার হুমকি আইনী সহায়তা পেতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ৩৩৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে আমন ধান কাটতে বাঁধা, গরু, ঘর বাড়ি, ঘরের জিনিসপত্র লুটপাট, বাগানের গাছপালা কেটে নেওয়ার বিচার ও হত্যার হুমকির আইনী সহায়তা পেতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে উপজেলার হালুহাটি গ্রামের কালি বাড়ি মোড়ে ভুক্তভোগি পরিবার এ সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগি পরিবারের পক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন ওই পরিবারের সদস্য গোলাম মোস্তফা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘর্ষে শেখবর আলী আহত হয়ে মৃত্যুবরণ করে। এঘটনায় মামলা হলে আমি ও আমার পরিবারের সকল সদস্য পলাতক থাকাবস্থায় আমাদের পরিবারের সকল সম্পদ, ঘরের ইট খুলে নিয়ে নিশ্চিহ্ন করেছে। শুধু তাই নয় অনবরত মিথ্যা মামলা ও হত্যার হুমকি দিয়ে এলাকা ছাড়া করে আমন ধান কেটে নেওয়ার পায়তারা করতেছে। আমরা এলাকা ছাড়া হলে মিষ্টার আলী গংরা আমার অপর দুই ভাই সাইফুল ইসলাম ও জাকির হোসেন জিকুর ৩টি হাফ বিল্ডিং ভেঙ্গে নিয়ে গেছে। এছাড়া, ঘরে থাকা নগদ টাকা, ধানচাল, স্বর্ণালংকার, ৪১টি গরু ও ১২ একর জমির বাগানের বিভিন্ন প্রজাতির কাঠ গাছ কেটে নিয়েছে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি আপনাদের কাছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করার আবেদন জানাচ্ছি।
এব্যপারে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সাথে কথা হলে তিনি জানান, এনিয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে। ধান কাটার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category