• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১১৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রোকনুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরহাদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি,

পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষকমন্ডলীর সদস্য, নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category