• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

শেরপুরে অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি অপহৃত মাদ্রাসা ছাত্রী

দিনকাল বিডি ২৪ / ৭৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি অপহৃত মাদ্রসা ছাত্রী। গ্রেফতার হয়নি ঘটনার সাথে জরিত কোন অপরাধী। ওই মাদ্রাসা ছাত্রী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামের দিনমজুর কন্যা ও বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। অপহৃত মাদ্রাসা ছাত্রীর পরিবার সুত্রে জানা গেছে, প্রতিবেশী রাজু মিয়া ওই মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে মাঝে মধ্যেই উত্ত্যক্ত করে আসছিল। ওই মাদ্রাসা ছাত্রী ও রাজু মিয়া চাচা ভাতিজি সম্পর্ক। রাজু মিয়া ওই মাদ্রাসা ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত। এ বিষয়ে মাদ্রাসা ছাত্রী রাজু মিয়াকে অপমান ও করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজু মিয়া আরো উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে গত ২২ ডিসেম্বর রবিবার বিকালে ওই মাদ্রাসা ছাত্রী বাড়ির উঠানে কাজ করার সময় রাজু মিয়া তার সহযোগী মাইনুল আইজল, জাহাঙ্গীরসহ আরো কয়েক জনের সহযোগিতায় ও মাদ্রাসা ছাত্রীকে বাড়ির সামন থেকে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে মাদ্রাসা ছাত্রীর পিতা বাদি হয়ে ৪ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু ১৬ দিনেও উদ্ধার হয়নি অপহৃত মাদ্রাসা ছাত্রী। গ্রেফতার হয়নি ঘটনার সাথে জরিত কোন অপরাধী। উল্টো অপরাধীরা মাদ্রাসা ছাত্রীর পরিবারকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শনসহ মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। ফলে ওই মাদ্রাসা ছাত্রীর পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপর দিকে মেয়েকে না পেয়ে পাগল প্রায় মাদ্রাসা ছাত্রীর পরিবার। এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা ঝিনাইগাতী থানার এস আই মো,জামাল মিয়া বলেন বিষয়টি তার আগে অন্যএকজনে দেখেছেন।
পরে ওসি সাহেব বিষয়টি দেখার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category