• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেরপুরে আওয়ামীলীগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আ’লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষে শেরপুরের শ্রীবরদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা আ’লীগের আয়োজনে শহীদ শাহ্ মোতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সুজা। জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক সুজন রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি লাবিনা আক্তার লিমা, বীর মুক্তিযোদ্ধা আব্দুলাহ ছালেহ, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category