• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরে ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৭৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খাঁন এর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মো. জাহিদুল হক মনির এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মো. ছালেহ আহম্মেদ প্রমূখ।

এসময় অত্র সমিতির সহ- সভাপতি মো. কামরুল হাসান কামরান, যুগ্ম সম্পাদক মো. হানিফ উদ্দিন, কার্যকরি সদস্য মো. নাজমুল হক সম্রাট, মো. লিটন শেখ, মো. মনির আহম্মেদ, মো. আবুল কালাম কালা সহ সমিতির সর্বস্তরের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে আগত প্রধান ও বিশেষ অতিথিদের ফুলদিয়ে বরণ করে নেয়া হয়। পরে ২০২৩-২০২৪ এবং ২০২৫-২০২৬অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খাঁন। উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনে তা অনুমোদন করা হয়। সবশেষে উপস্থিত সদস্যদের মাঝে লটারির মাধ্যমে ৫০জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category