• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শেরপুরে ডিবি’র অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ মনির ইসলাম ও বরাত নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

রবিবার (১৪ নভেম্বর) রাতে সদর উপজেলার মীরগঞ্জ উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। মনির ওই এলাকার ফজল সেখের পুত্র ও বরাত, আতর আলীর পুত্র। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান।

জেলা গোয়েন্দা শাখা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মীরগঞ্জের উত্তরপাড়ায় অভিযান চালিয়ে মনির ও বরাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও নগদ ৭৩ হাজার ২শ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সোমবারে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category