• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুরে তক্ষকসহ আটক-২

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে র‌্যাব অভিযান চালিয়ে তক্ষক সহ দুই জনকে আটক করেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুরুয়া উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল তক্ষক সহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলো মুক্তগাছা উপজেলার লক্ষীখোলা গ্রামের আক্তার হোসেনের ছেলে মো. ফরহাদ (৫০) ও নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের আব্দুল হামিদ চুন্নুর ছেলে মো. পারভেজ (৩৫)। এসময় তাদের কাছ থেকে ১টি তক্ষক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে একটি মোবাইল সেট ও ১১শ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। পরে রাতেই তাদেরকে শ্রীবরদী থানায় হস্তান্তর করে র‌্যাব।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category