• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শেরপুরে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ৯৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকা থেকে মিনি পিক-আপে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল মদ সহ মো. আনিছ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার(১৬মার্চ) ভোর ৬টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম, এএসআই শাজাহান, কনস্টেবল মেহেদী হাছান, কনস্টেবল মমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকার হযরত মেম্বারের নির্মানাধীন বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে পিকআপে থাকা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল মদসহ মাদক কারবারি মো. আনিছকে আটক করে ডিবি। উদ্ধারকৃত মদের দাম আনুমানিক ১লাখ ৮০হাজার টাকা।

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র (ওসি) সালেমুজ্জামান
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান , গ্রেফতারকৃত আনিছ এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় রবিবার দুপুরে নালিতাবাড়ী থানায়
একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category