রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু ট্রাক প্রতীকে ১৩৬০৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আতিউর রহমান আতিক নৌকা প্রতীকে ৯৩০৩৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনে বেগম মতিয়া চৌধুরী নৌকা প্রতীকে ২২০১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সৈয়দ মোহাম্মদ আবু সাঈদ আঙ্গুর ঈগল প্রতীকে ৫৩৪২ ভোট পেয়েছেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী
এ.ডি.এম শহিদুল ইসলাম ১০২৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএমএ ওয়ারেজ নাইম ট্রাক প্রতীকে ৪৬ হাজার ৭২৮ ভোট পেয়েছেন।