• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাঁন মিয়া ওরফে লছা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮মার্চ) বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বৃদ্ধ একই এলাকার মৃত. আবেদ আলীর ছেলে। ভিকটিম ও অভিযুক্ত চাঁন মিয়া পরস্পর প্রতিবেশী এবং দাদা-নাতনি সম্পর্ক।

পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে চাঁন মিয়া শিশু নাতনীকে টাকার লোভ দেখিয়ে বাড়ীর পাশে জনৈক সামছুল হকের ভুট্রা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার উদ্যেশে কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে দেয়। এদিকে শিশুটির চিৎকার শুনে শিশুটির মা ভুট্রা ক্ষেতে গিয়ে দেখে যে, শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছেন চাঁন মিয়া। তখন মেয়ে শিশুটি মাটিতে পড়ে কাতরাচ্ছিলো। পরে চাঁন মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাঁপা দিয়ে আপোষ মিমাংসার চেষ্ঠা করে ব্যার্থ হয়। এদিকে শিশুটির মা-বাবা শনিবার রাতে নকলা থানায় এসে লিখিত অভিযোগ করার পর রাতেই চাঁন মিয়া ওরফে লছা মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

রোববার (৯মার্চ) দুপুরে গ্রেফতারকৃত চাঁন মিয়া ওরফে লছা মিয়াকে আদালতে প্রেরন করলে আদালত জেল তাকে হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সংবাদ পাই যে, পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষন করা হয়েছে। এ সংক্রান্তে থানায় মামলা রুজু হলে অভিযান করে রাতেই অভিযুক্ত চান মিয়া ওরফে লছা মিয়াকে শনিবার রাতেই গ্রেফতার করে আজ (রোববার) আদালতে প্রেরণ করি। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category