• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

শেরপুর ঝিনাইগাতীতে উদ্ধারকৃত বনের জমি ফের বেদখলের অভিযোগ উঠেছে

দিনকাল বিডি ২৪ / ৬১ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শেরপুর প্রতিনিধি,

শেরপুর ঝিনাইগাতীতে উদ্ধারকৃত বনের জমি ফের বেদখলের অভিযোগ উঠেছে,এনিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে গত ১৪ জুলাই মধুটিলা ফরেস্ট রেঞ্জের অধিনে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মৌজায় সিএস ১৮ নং দাগের ৫ একর বনের জমি জবরদখলদারদের হাত থেকে উদ্ধার করে বন বিভাগ। ওক্ত জমি বন বিভাগের হিসাবে সাইন বোর্ড ও টানিয়ে দেয়া হয়। কিন্তু শুক্রবার ২৪ জুলাই জবরদখলদাররা টানানো সাইনবোর্ড সরিয়ে ফেলে উদ্ধারকৃত জমি ফের দখল করে নিয়েছে। শুরু করেছে পুনরায় চাষাবাদ। অজ্ঞাত কারণে বন বিভাগ নিরব ভূমিকা পালন করে আসছে। জানা গেছে, শেরপুর সীমান্তে বন বিভাগের ২১ হাজার একর বনভুমি রয়েছে। তার মধ্যে বনবিভাগের হিসাব মতে এক হাজার একর জমি বেদখল রয়েছে। তবে বেসরকারি হিসাবে দিগুণ হবে। বনের বেদলীয় জমি উদ্ধারের উদ্যোগ নেই বললেই চলে। ফলে দিনে দিনে বনের জমি সংকুচিত হয়ে আসছে। বন বিভাগ সুত্রে জানা গেছে, বনের জমি উদ্ধারের বিষয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে বেদখলীও বনের জমি উদ্ধার সম্ভব না। রাংটিয়া ফরেস্ট রেঞ্জে কর্মরত সহকারি বন সংরক্ষক এসবি তানভির আহম্মেদ ইমনের সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন এমপি সাহেবের সাথে কথা বলেন । ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজি মো,নুরুল করিমের সঙ্গে কথা হলে বিষয়টি জানেন না বলে জানান। তিনি মধুটিলা রেঞ্জ কর্মকর্তার সাথে কথা বলার জন্য বলেন। তবে মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো,দেওয়ান আলীর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category