• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৮ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জুন, ২০২৬
oplus_0

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি,

শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১ হাজার ৫ শত ২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ৫ শত জনের মাঝে প্রত্যেককে ৫ টি করে চারা, ৩০ কেজি করে জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়। এছাড়া ৮০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ, থানা অফিসার ইনচার্জ নুরুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্মসচিব আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category