• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শ্রীবরদীতে মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

দিনকাল বিডি / ৮১ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ইমরান হাসান শাওন (৩০) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৩ এপ্রিল) দুপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক তার কার্যালয়ে এ আদেশ দেন। একই সাথে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আটককৃত ইমরান হাসান উত্তর বাজার এলাকার মফিজল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবী ইমরান হাসান শাওন সরকারি কলেজে বাউন্ডারি সংগল্ন একটি বাসায় চুরি করতে যায়। বাড়ির লোকজন গিয়ে দেখে বাসার গেইট ভিতর থেকে লাগানো। পরে বাউন্ডারির উপর দিয়ে বাড়ির ভেতরে তাকে দেখতে পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। খরব পেয়ে পুলিশ মাদকসেবীকে সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে নিয়ে যায়।

এসময় পুলিশ তার নিকট থেকে ইয়াবা ট্যাবলেট, গ্যাস লাইট, টাকা সহ মাদক সেবনের অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category