• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

সমাজকে বদলে দেওয়ার আলো ছড়িয়ে আসছেন রাণীনগরের মর্জিনা বেগম

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরের কাশিমপুর ইউনিয়নের বড়ইপাড়া গ্রামের মোঃ আলাউদ্দীন সরদার ও শহিদা বেগমের নিম্নবিত্ত পরিবারে ১৯৭৯সালে জন্মগ্রহণ করেন মোছা. মর্জিনা বেগম। ৫ভাই ও ২বোনের মধ্যে মর্জিনা বেগম ৪নম্বর। কৈশোর থেকেই মর্জিনা ছিলেন পরোপকারী ও নেতৃত্ব প্রদানে পটু। কৈশোরে জীবনের সংজ্ঞা বুঝে ওঠার আগেই জীবন সংগ্রামে নাম লেখাতে হয় মর্জিনাকে।

শত প্রতিকূলতা, বাঁধা ও বিপত্তির মাঝেও স্বীয় প্রচেষ্টা ও কর্মদক্ষতার মাধ্যমে মর্জিনা বর্তমানে উপজেলাবাসীর কাছে নিজেকে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। হাত বাড়িয়েছেন সমাজের পিছিয়ে পড়া নারীদের উন্নয়নের জন্য। সমাজের নির্যাতিত ও পিছিয়ে পড়া নারীদের নেতৃত্ব বিকাশে মর্জিনা বেগম এখন সকলের কাছে অনুকরণীয় দৃষ্টান্তর।

মর্জিনা বেগম ২০১৯ সালে অপরাজিতা প্রকল্পের সাথে যুক্ত হওয়ার পর থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করে তার জ্ঞান-দক্ষতার পরিসর আরো বৃদ্ধি করেছেন। জনগনের মাঝে সম্পৃক্ততা বাড়াতে সমাজ সেবামূলক কাজের সাথে লেগেই থাকতেন সব সময়। নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ, লিগ্যাল এইড প্রাপ্তি, উঠান বৈঠক বিভিন্ন ইস্যু নিয়ে তিনি মানুষের পাশেই থাকছেন। যিনি শত প্রতিকূলতার মধ্যেও কখনও থেমে থাকেননি। কূপমন্ডূকতার অন্ধকার থেকে মুক্ত করে সমাজকে এগিয়ে নেয়ার কাজে নানা ভাবে অবদান রেখে চলেছেন এই আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী নারী।

২০২১সালে ২নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসন থেকে তিনি তৃতীয় বারের মতো সদস্য নির্বাচিত হন। উপজেলার কাশিমপুর ইউনিয়ন যে আলাদা ও অভিন্ন তা সহজেই চোখে পড়ার মতো, যেখানে ৯৯%ইউনিয়নে নারী সদস্যদের অভিযোগ তারা পুরুষের তুলনায় সবকিছু কম পায় সেখানে কাশিমপুর ইউনিয়নে নারী সদস্যদের পুরুষের তুলনায় একটু হলেও বেশি দেওয়া হয়। এমন অনুকরনীয় দৃষ্টান্তরকে কাজে লাগাতে চান মর্জিনা বেগম। নানা প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়েছেন একজন মানুষ হিসেবে। জীবনের উভয় ক্ষেত্রেই তিনি সফল হয়েছেন। অপরাজিতা প্রকল্পের সাথে যুক্ত হওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে তার পদচারনা দৃশ্যমান। বর্তমানে মর্জিনা বেগম উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সমাজের সব স্তরের মানুষের জন্য সর্বদা কাজ করে চলেছেন বিশেষ করে অসহায়, দুঃস্থ ও পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি উপজেলার কুজাইল গ্রামের কমিউনিটি ক্লিনিকের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া কুজাইল প্রাথমিক বিদ্যালয়ের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সমাজ সেবামূলক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন সর্বদা।

তার যোগ্যতা ও দক্ষতার জন্য তিনি উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের কোষাধ্যক্ষ এবং উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। আত্মবিশ্বাস ও জ্ঞান দক্ষতা আরো বেড়ে যাওয়ায় এবং অপরজিতা প্রকল্পের উৎসাহে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রচার-প্রচারনা শুরু করেছেন। বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক করছেন। রাজনৈতিক দলের নেতাদের সাথে এ্যাডভোকেসী করে চলেছেন।

দুই সন্তানের জননী মোছা: মর্জিনা বেগম জানান বিয়ের পর তার পথচলার সারথী হিসেবে কাজ করছেন তার স্বামী শেখ আমজাদ হোসেন। এছাড়া পরিবারের সকল সদস্যসহ পড়শীদের সার্বিক সহযোগিতায় তিনি তার নারী বান্ধব স্বপ্নের সমাজ গড়ার কাজ করে আসছেন। তিনি স্বপ্ন দেখেন একটি সমতার সমাজ ও নারী বান্ধব উপজেলা পরিষদ গঠনের যেখানে নারীরা সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন।

অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সর্বোপরি রাজনৈতিক অধিকারহীনতার কারণে নারীর অবস্থান এখনো নাজুক। ফলে তারা সমাজ ও রাষ্ট্রে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বেড়ে উঠছে ও বেঁচে থাকছে। সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য একটি আলাদা তহবিল গড়ে তোলার স্বপ্ন দেখেন মর্জিনা বেগম যেখান থেকে যে কোন অসহায়, দু:স্থ, গরীব ও হতদরিদ্র নারীরা হাত বাড়ালেই আর্থিক সহযোগিতা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category