• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান্তাহারে আট মাদক সেবীর জেল জরিমানা

দিনকাল বিডি ২৪ / ২২৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহারে মাদক সেবনের দায়ে আটজন মাদক সেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট । গত বৃহস্পতিবার (১ ফেব্রæয়ারী) রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন এ রায় দেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা সান্তাহার পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান। অভিযানে আটজন মাদক সেবীকে আটক করার পর নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে সান্তাহার স্টেশন কলোনীর চান প্রামানিকের ছেলে আব্দুর রহমান (৪৮) ও

সান্তাহার লকুপশ্চিম কলোনীর বাছের আলীর ছেলে সাগর হোসেন (২৮)কে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা, সান্তাহার স্টেশন কলোনীর এলাকার আব্দুর রশিদের ছেলে খোকন হোসেন (৪৭), সান্তাহার ইয়ার্ড কলোনী হাবিবুর রহমানের ছেলে শাহাদত হোসেন (২৯), সান্তাহার যোগীপুকুর এলাকার বাবু ইসলামের ছেলে পিন্টু ইসলাম (২৩) ও সান্তাহার হঠাৎপাড়া এলাকার

শহিদুল ইসলামের ছেলে শাকিল মিয়া (২৫) প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড ১০০ টাকা জরিমানা, কায়েতপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে বিপ্লব হোসেন(২৮) ও সান্তাহার ইয়ার্ড কলোনীর তোতা মিয়ার ছেলে জুয়েল হোসেন (৪২) প্রত্যেককে চার দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category