আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মাদকদ্রব্য মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামুল তিন নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। গত মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাতে সান্তাহারের ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর শফিকুল ইসলামের স্ত্রী পুতুল বেগম (৫৫), একই এলাকার জুয়েল হোসেনের স্ত্রী ঝরনা বেগম (৪৩) ও বক্কর হোসেনের স্ত্রী সাহিদা বেগম (৫০)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালত কর্তৃক মাদক দ্রব্য মামলায় সস্প্রতি গ্রেফতারী পরোয়ানাজারি হয়। দীর্ঘদিন পলাতক থাকায় গত মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে পরদিন গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে।