• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান্তাহার ট্রেন থেকে ৮৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার রেলওয়ে স্টেশনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ চানমিয়া (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল শনিবার (১৬মার্চ) দুপুর ৩টায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের বগি থেকে তাকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা ফেনসিডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত চানমিয়া লালমনিরহাট সদরের তিস্তা লতিপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গতকাল শনিবার কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে দুপুর ৩টায় সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশ ওই ট্রেনে অভিযান চালিয়ে ট্রেনের একটি বগিতে যাত্রী বেশে থাকা চানমিয়াকে আটক ও তার কাছে থাকা বস্তায় বিশেষ কায়দায় মোড়ানো ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে বলে ওসি মোক্তার হোসেন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category