• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান্তাহার পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকার দিবস উদযাপন

দিনকাল বিডি ২৪ / ২৩৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি : গত ১৪ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো উদযাপিত হয় জাতীয় স্থানীয় সরকার দিবস। সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগান নিয়ে দিবসটি উদযাপন করা হয়। ওই দিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এরই ধারাবাহিকতায় ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে উদযাপন করা হয় দিবসটি। জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার সকাল ১১টায় সান্তাহার পৌরসভা ভবন থেকে সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর নেতৃত্বে এক র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, পৌর নির্বাহী প্রকৌশলী সহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী এবং উপস্থিত সেবা গ্রহণকারীদের নিয়ে সান্তাহার পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক র‍্যালীর আয়োজন করা হয়।

র‍্যালীর শেষে দিবসটি উপলক্ষে সান্তাহার পৌরসভা চত্বরে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়ান স্টপ সার্ভিস এর উদ্বোধন করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন। পরবর্তী সময়ে পৌরসভা সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় মেয়র তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী প্রকৌশলী রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন প্যানেল মেয়র ১ জার্জিস আলম রতন, প্যানেল মেয়র ২ মমতাজ আলী, পৌর কাউন্সিলর হাবিবুল আলম,নজরুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, হুমায়ুন কবির বাদশা, আব্দুল কুদ্দুস,কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাছলিমা বেগম,মাহবুবা জামান রত্না ও জাহানারা বেগম সহ প্রমুখ।

আলোচনা সভায় মেয়ের তোফাজ্জল হোসেন বলেন, “স্থানীয় পর্যায়ে জনগনের বিভিন্ন পর্যায়ে আমরা আন্তরিকভাবে সেবা দিয়ে আসছি এবং ভবিষ্যতে সেবার মানের আরও উন্নতি করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, স্থানীয় সরকার দিবস উদযাপনের মাধ্যমে স্থানীয় সরকার পর্যায়ের প্রতিষ্ঠানের সাথে বাড়বে জণগনের সম্পৃক্ততা ”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category