খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সান্তাহার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২০ ফেব্রæয়ারী) কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে কলেজ প্রাঙ্গনে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অধ্যক্ষ ছায়ফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান। আরো বক্তব্য রাখেন কলেজের উপাধাক্ষ ড. মো. আব্দুল ওয়াহাব, সান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন, সান্তাহার কারিগরী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, থানার ওসি রেজাউল ইসলাম, সান্তাহার পুলিশ ফাঁিড়র পরিদর্শক রেদানুর রহমান, ছাতিয়ান গ্রাম ইউপি’র চেয়ারম্যান আব্দুল হক আবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম প্রমুখ। শেষে পুরস্কার বিতরন ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#