• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সিংড়ায় সিলগালা ক্লিনিকে গোপনে চিকিৎসা পুনরায় সিলগালা করলো উপজেলা প্রশাসন,

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

সাইফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় সেবা মেডিক্যাল কমপ্লেক্সে আবারও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সরকারী নির্দেশনা উপেক্ষা করে সিলগালা ভেঙ্গে গোপনে চিকিৎসা সেবা সহ অপারেশন কার্যক্রম পরিচালনা
সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পুনরায় সিলগালা করা হয়।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির প্রেক্ষিতে সকল কার্যক্রম বন্ধ সহ ক্লিনিক সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সূত্রে জানা গেছে, গত ২৫ আগষ্ট সেবা মেডিক্যাল কমপ্লেক্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উপজেলার উদিশা গ্রামের জাহিদ হোসেন
তার প্রসূতি স্ত্রীর চিকিৎসা, সিজার অপারেশনে কতিপয়
চিকিৎসক, নার্স ও ব্যাবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ এর বিরুদ্ধে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ক্লিনিকে অপারেশনের জন্য সার্জন এবং এ্যানেসথেসিওলটিস্ট এর অংশগ্রহন ছাড়াই এবং তাদের বিনা অনুমতিতে অপারেশন কার্য়ক্রম পরিচালনা করেন। পরে তার অভিযোগের পেক্ষিতে সিভিল সার্জন ক্লিনিক বন্ধের নির্দেশনা প্রদান করেন। পরে অপচিকিৎসার অভিযোগে সহকারী
কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রট গোলাম রব্বানী সরদার ক্লিনিকটি সিলগালা করেন।
সুত্রে আরো জানা যায়, ৬ মাস পার না হতেই গোপনে সিলগালা খুলে চিকিৎস্যা কার্যক্রম শুরু করেন হারুনুর রশিদ। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রতিষ্ঠানটি পরিচালনা বন্ধ রাখার জন্য
সিভিল সার্জন নাটোরকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে নির্দেশ দেন। পরে সিভিল সার্জনের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্লিনিকটি পুনরায় সিলগালা করেন।

ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদকে ফোনে পাওয়া যায়নি

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সরকারী নিষেধ ভঙ্গ করে গোপনে ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করার

খবর পেয়ে অভিযান করে পুনরায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
অভিযানের সময় ক্লিনিকের পরিচালক সহ সকলে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category