• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি সুমন গ্রেপ্তার

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ শনিবার, ২১ জুন, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সুমন মিয়াকে (২৮) রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১০ এবং সুন্দরগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে শুক্রবার ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে র‍্যাব-১-এর একটি দলও সহায়তা করে।

শনিবার বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় ও যৌথ অভিযানের মাধ্যমে প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আজ (শনিবার) তার প্রাথমিক জবানবন্দি রেকর্ড করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরে জানান, একাধিক অভিযানে ইতোমধ্যে প্রধান আসামি সুমনের পাশাপাশি তার পিতা মজিবর রহমান ও দেশীয় অস্ত্রসহ তার ভাবী স্বপ্না বেগমকেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তার সুমন মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগকর্মী হিসেবে পরিচিত।

উল্লেখ্য, গত ৬ জুন রাত ১০টার দিকে বিএনপি নেতা ইলিয়াস মিয়া তার নিজস্ব মৎস্য খামার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পূর্বশত্রুতার জেরে সুমনসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে ইলিয়াসকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে ঘটনার পর ইলিয়াস মিয়াকে হাসপাতালে নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে রক্তাক্ত অবস্থায় থাকা ইলিয়াসকে একজন জানতে চাইলে তিনি “মজিবরের ছেলে যুবলীগকর্মী সুমন, ডাকুয়ার ছেলে জোবায়ের ও তালেবের ছেলেসহ চারজনের নাম চিহ্নিত করে বলেন।

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ০৬)।

সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, “মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category