• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

সুন্দরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি / ১২৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের তিস্তা বাজারের নামক স্থানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে থানা পুলিশ।

তারা মিয়া (৩৭) ও জহুরুল ইসলাম রকেট (৩৫) কে আটক করে

গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া গ্রামের রহমত আলী প্রামানিকের পুত্র তারা মিয়া (৪৭) ও একেই উপজেলার সেরখালি গ্রামের আঃ কুদ্দুসের পুত্র জহুরুল ইসলাম রকেট (৩৫)।

শুক্রবার সকাল ১১ টায় থানা সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স করেন, গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান।

এসময় তিনি জানান, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ী কালো কাপড়ের গাঁট্টি মাথায় করে পৌর শহরের দিকে আসে। এমন সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়াররে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বহনকারী কাপড়ের গাঁটিসহ দুইজনকে আটক করে। এরপর কালো কাপড়ের ২ টি গাঁটি তল্লাশী করলে ৫০ টি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতর বিশেষ কায়দায় কাগজে মোড়ানো ৩০০গ্রাম করে মোট ১৫ কেজি গাঁজা ও ৫০টি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীসহ কালো কাপড়ের গাঁটি উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপার শুভ্র দেব, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ সেরাজুল হক, এসআই আরিফ মিয়া, মামুন মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category