• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদুজ্জামানের নেতৃত্বে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

মোঃমনির হোসেন

ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদুজ্জামান আকাশের নেতৃত্বে জেলার ত্রিশাল উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কাকচর গ্রামের কৃষক আজহার উদ্দিনের বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ২৭ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে ওই কৃষকের ২০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এতে খুব খুশি হয়েছেন কৃষক আজহার উদ্দিন।
আজহার উদ্দিন জানান, ধান কাটার মৌসুম আসলেই শ্রমিক সংকট দেখা দেয়।
আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। স্বেচ্ছাসেবকলীগের নেতা আকাশ ভাই জানতে পেরে আজ আমার একটি জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি খুবই আনন্দিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান আকাশ ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাই।
কারণ কৃষকের কথা চিন্তা করে তিনি পাশে দাঁড়ানো নির্দেশ দিয়েছেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান আকাশ বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রান্তিক কৃষক ভাইদের কষ্ট লাঘবে পাশে থাকার প্রতিশ্রতি নিয়ে সারা বাংলাদেশে কাজ করছে স্বেচ্ছাসেবকলীগ। তার অংশ হিসেবে আমরা কাকচর গ্রামের অসহায় কৃষক আজহার উদ্দিনের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে।

ধান কাটার কাজে সহযোগিতা করেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু হানিফ , কাউসার আহমেদ , সাজ্জাদ হোসেন সজিব, মাহবুব হাসান মারুফ, সাকিব হাসান, সাজ্জাদ হোসেন সামির, কায়েস আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category