• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

হত্যামামলায় প্রতিবন্ধি যুবককে জড়ানো ও আইও’র শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি হত্যা মামলায় একজন প্রতিবন্ধি যুবককে জড়িয়ে স্বীকারোক্তি নিয়ে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে ভুক্তভুগির পরিবারের পক্ষে ওই যুবকের মামা সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার বেলা ১১টায় নাচোল সাব-রেজিস্ট্রি অফিস চত্তরে এ সংবাদ সম্মেলন করেন। ভুক্তভুগির মামা তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সাইদ আলীর ছেলে আব্দুল হান্নানকে গত ২৮ সেপ্টেম্ববর/’২৪ তারিখ তার ৫ সহযোগি পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। তার স্বজনরা আহত আব্দুল হান্নানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে গত ১২ অক্টোবর/’২৪ তারিখ চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্ননের মৃত্যু হয়। গত ১২ অক্টোবর নিহতের ভাই আব্দুর রশিদ নাচোল থানায় একটি এজাহার দায়ের করেন। ওই এজাহারে প্রতিবন্ধি যুবক আব্দুর রাজ্জাকের নাম ছিলনা। হত্যা মামলায় ৫জন আসামী সকলেই আওয়ামীলীগ দলের নেতা-কর্মী। এজাহারে উল্লেখিত ৫নং প্রভাবশালী আ’লীগ নেতার দ্বারা প্রভাবিত হয়ে ও অনেক টাকার বিনিময়ে নীরিহ প্রতিবন্ধি যুবক আব্দুর রাজ্জাককে মামলার তদন্তকারী অফিসার দেওয়ান মোঃ আলমগীর হোসেন গত ২১ অক্টোবর তার বাড়ি থেকে আটক করেন। ওই প্রতিবন্ধি যুবককে থানায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি নিয়ে হত্যা মামলায় জড়িয়ে ২২ অক্টোবর জেলহাজতে প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে প্রতিবন্ধি যুবকের পিতা টানু আলী, মাতা মোসাঃ চেনা বেগম এর পক্ষে তার মামা তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। মামলার তদন্তকারী অফিসার দেওয়ান মোঃ আলমগীর হোসেন জানান, মামলার তদন্তের স্বার্থে আব্দুর রাজ্জাককে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম(বিপিএম) জানান, তিনি বিষয়টি জানেন না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category